রঙ্গরস

আপডেট : ১৯ মে ২০১৯, ২০:২১

মধ্যরাতে বাড়িঅলাকে ঘুম থেকে ডেকে ভাড়াটে বলছে—

: আশ্চর্য এক বাড়িঅলা আপনি! দোতলার ডান পাশের ভদ্রমহিলা যে সেই রাত ৯টা থেকে চিত্কার করে পাড়াপড়শির ঘুম হারাম  করে রেখেছে আপনার তাতে কি কিছুই এসে যায় না? একটু গিয়ে তো ওনাকে থামতে বলতে পারেন নাকি? বাড়িঅলা হিসেবে আপনারও তো কিছু দায়িত্ব আছে!

বাড়িঅলা ঘুমঘুম চোখে—

: আচ্ছা এক্ষুনি দেখছি কী করা যায়...তা আপনি দোতলার সামনের ফ্ল্যাটের গৃহকর্তা বুঝি?

: ইয়ে জি না...আমি ওই ডানের ফ্ল্যাটেরই গৃহকর্তা!