সিংড়ায় নববধূর লাশ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩৮
জেলার গুড়নাই নদী থেকে গতকাল রবিবার জলি খাতুন (২০) নামের এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জলি সিংড়া উপজেলার কলম নাজিরপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী ও একই এলাকার কৃষ্টপুর গ্রামের ময়নাল প্রামাণিকের মেয়ে। স্থানীয়রা জানায়, ৩ মাস আগে জলির বিয়ে হয়। তিনি কলম মির্জাপুর গ্রামে দুলাভাই আবু হানিফের বাড়িতে বেড়াতে এসে গুড়নাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি থানায় অবহিত করে। গতকাল সকালে নদীতে স্থানীয় লোকেরা তার লাশ উদ্ধার করে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ তথ্য নিশ্চিত করেন।