বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় রশিদ হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুরে তার মৃত্যু হয়। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, নিহত রশিদ হাওলাদারের চাচাতো ভাই নান্নু একজন ভাড়াটিয়া মোটর সাইকেল চালক।