ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি ১০ বাংলাদেশিকে গ্রেফতার করেছে। তাদের গতকাল রবিবার বিকালে গ্রেফতার করা হয়। বিজিবির যশোরের ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, দালালদের মাধ্যমে তারা সীমান্ত অতিক্রম করার সময় মগডুসপুর থেকে সামন্তা বিওপির বিজিবির টহল দল তাদের গ্রেফতার করে। তাদের বাড়ি মাগুরা, ঝিনাইদহ, পাবনা ও নড়াইল জেলায়। গ্রেফতারকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
