বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরকে গতকাল রবিবার শরণখোলা থানা পুলিশ গ্রেফতার করেছে। শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নে তাফালবাড়িয়া বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় যোগদানের উদ্দেশ্যে রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ জানান, নাশকতার সৃষ্টি পরিকল্পনার আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে দলীয় রাজনৈতিক কোন্দলের জের ধরে তিনি হয়রানির শিকার হয়েছেন বলে অপর এক সূত্র জানিয়েছে।
