শোক সংবাদ

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:৪০
তোফায়েল আহমেদ নোয়াখালীর রাজনীতিবিদ ও ব্যবসায়ী মনির উদ্দিন বাবুলের বাবা সমাজসেবক আলহাজ্ব তোফায়েল আহমেদ (১০৮) শুক্রবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব স্থানীয় সংসদ সদস্য প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। কাজী ফজলুল হক কুমিল্লা জেলা খাদ্য বিভাগের সাবেক কর্মকর্তা কাজী ফজলুল হক (৬৫) গতকাল বার্ধক্যজনিত রোগে নগরীর কান্দিরপাড়স্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ মেয়ে রেখে গেছেন। খন্দকার মো. আব্দুল ওয়াহিদ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর (উত্তর) সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুলের বাবা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব খন্দকার মো. আব্দুল ওয়াহিদ (৮২) গত শনিবার পুরান বেড়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।