আমিনুর রহমান
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের চান্দখানা গ্রামের মুক্তিযোদ্ধা আমিনুর রহমান (৫৬) গত শনিবার ঢাকার এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে .... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
