২২ অক্টোবর, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ৭ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৬ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৬ । শুভবার রবি ও শুক্রবার। শুভ রত্ন: হীরক ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি:পরিবর্তনশীল ও নতুনের পূজারী। আপনার ধ্যান-ধারণা, অভ্যাস, বাসস্থান, পেশা, বন্ধুত্ব সব কিছুতেই পরিবর্তন চান। এতে নতুনত্বের ছোঁয়া দিতে চান। আপনার মন অনুসন্ধিত্সু। আদর্শ উঁচু। সত্যের মাপকাঠিতে সবকিছু বিচার করতে চান। সহজে বন্ধুত্ব করতে ও মিশতে পারেন। কিন্তু বন্ধুদের মাঝে থেকেও একাকীত্ব অনুভব করেন। জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে মধ্যবয়সে। ভ্রমণ রাখতে পারে উল্লেখযোগ্য অবদান।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জ্যোতির্বিদ হার্শেল, জনরীড, সুরকার ফ্রাঞ্জ লিস্ট, নাদির শাহ, ক্যাথোরিন দানিয়ুব, ডরসি লেসিং, ভাস্কর শামীম শিকদার, রাজনীতিক তোফায়েল আহমেদ, তিন্নি ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনী ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। যৌথ ও অংশীদারী ব্যবসায় সুফল আশা করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে উত্সাহ পাবেন। বিকেলের দিকে হঠাত্ অসুস্থবোধ করতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকরিজীবীদেরকে সতর্ক থাকতে হবে। সহকর্মীদের সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হতে পারে। বিনিয়োগের অর্থ জোগাড়ের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। নতুন কোনো কাজ হাতে আসতে পারে। আজ ব্যস্ততায়ও আনন্দ পাবেন। অংশীদারী ব্যবসায় ভালো করবেন। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। সামান্য কারণে কোনো অশান্তির সৃষ্টি হতে পারে। ধর্ম বা আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হতে পারেন। সাধুসঙ্গ আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঠিকাদারদের কর্ম পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। টেন্ডারে প্রাকৃতিক মূল্যে জিনিসপত্র নাও পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো জন্ু্ত-জানোয়ার দ্বারা আক্রান্ত হতে পারেন। দিনের শুরু থেকে সতর্কতা অবলম্বন করুন। কোনো আর্থিক প্রকল্প হাতে নিতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে নিজের শ্রম ও বুদ্ধির ওপর অধিকতর নির্ভরশীল হওয়ার চেষ্টা করুন। আজ কারো পরামর্শে উপকৃত হতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কর্মপরিবেশ অনুকূল না থাকার আশংকাই বেশি। কর্তৃপক্ষের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক ক্লান্তিতে ভুগতে পারেন। কোনো সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ রাজনীতিবিদ ও সমাজসেবীদের জন্য দিনটি শুভ। জনসংযোগ বৃদ্ধি পাবে। সুনাম ও প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা আছে। গবেষণা কর্মীদের গবেষণাকর্মে সাফল্য আসতে পারে। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। অংশীদারী ব্যবসায় বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক ব্যাপারে অন্য কোনো ব্যবসায়ীর সহযোগিতা পাবেন। বস্ত্র ও প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কাউকে বিশ্বাস করে অহেতুক মনের কথা প্রকাশ করতে যাবেন না। তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো ধরনের মানসিক চাপে ভুগতে পারেন। ঘনিষ্ঠ কারো কোনো দুঃসংবাদ পেতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। মজুদদারীর ব্যবসায় কোনো সমস্যার উদ্ভব হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। অকারণ তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অসুস্থ কোনো আত্মীয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। দীর্ঘ প্রণয়ের সফল পরিণতি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য আসতে পারে। চিকিত্সা বিজ্ঞানে নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। পারিবারিক কোনো ব্যাপারে অন্যকে মাথা ঘামাতে দেয়া ঠিক হবে না। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
