জোকস

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ১৯:৪১
 সর্দারজিকে দাওয়াত করল তার এক বন্ধু। বন্ধুর বাসা আট তলায়। কিন্তু বহু কষ্ট করে সিঁড়ি দিয়ে আট তলায় উঠে সর্দারজি দেখলেন, বন্ধুর বাসার দরজায় একটা কাগজ ঝোলানো। তাতে লেখা আছে, ‘সর্দার, তুমি বোকা হয়েছ! আমরা কেউ বাসায় নেই। এখন আবার কষ্ট করে নিচে নামো!’ বিষয়টা দেখে সর্দারজির খানিকটা রাগ হলেও তিনিও বুদ্ধি করে এর জবাব দেওয়ার জন্য কাগজটার নিচের দিকে লিখলেন, ‘আরে তুমি কি ভেবেছো আমি তোমার ফাঁদে পা দিয়েছি? মোটেই না। আমি আগে বুঝতে পেরেছিলাম বলে তোমার বাসায় আসিই-নি!’  প্রথম বন্ধু :বুঝলি অনেক ভেবে চিন্তে দেখলাম বিয়ে করে প্রেম নয় বরং প্রেম করে বিয়ে করাই নিরাপদ। দ্বিতীয় বন্ধু :কেন? প্রথম বন্ধু :কারণ প্রেম করে বিয়ে করলে তো বৌ সব জানবেই। তবে বিয়ের পর প্রেমের কথা বৌ জানলে খবর আছে!  নিউ ইয়ারের রাতে মাতাল হয়ে বাড়ি ফিরেছে সান্তা। বাড়ি ফিরেই বউয়ের ভয়ে একটা বই খুলে পড়তে শুরু করল সে। খানিক বাদে সান্তার স্ত্রী ঘরে ঢুকেই চিত্কার করে বলে উঠল, ‘তোমার এত সাহস যে আবারও মাতাল হয়ে এই বাসায় ঢুকেছ!’ সান্তা :কী যা তা বলছ, তোমার যন্ত্রণায় আমি কি একটু বই-ও পড়তে পারব না? সান্তার স্ত্রী :অবশ্যই পারবে, তবে সেটা বই খুলে, আমার স্যুটকেস খুলে মুখের সামনে ধরে থেকে না!  স্বামী :আজকে ছুটির দিন। সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। তাই সিনেমা হলের তিনটা টিকিট কেটে আনলাম।’ স্ত্রী :সে তো ভালো কথা। কিন্তু টিকিট তিনটা কেন? আমাদের তো দুটো বাচ্চা। কাকে নিয়ে যাব আর কাকে রেখে যাব?’ স্বামী :আমি তো যাচ্ছি না, তুমি বাচ্চাদের নিয়ে সিনেমা দেখতে যাবে!