যা কখনোই ঘটবে না, তা নিয়ে বিচলিত বা উদ্বিগ্ন হইও না। - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
জীবনের রহস্য হলো, এখানে একটি উদ্বেগ সবসময়ই আরেকটি উদ্বেগের জায়গা নিয়ে নেয়।
- চার্লস মনরো সুলজ
যদি তুমি তোমার সমস্যার সমাধান করতেই পার, তবে উদ্বেগের অর্থ কী? আর যদি না পার, তবে উদ্বিগ্ন হয়ে লাভ কী? - শান্তিদেব
উদ্বেগ নিয়ে ভরপেট খাবার চাইতে মনে শান্তি নিয়ে আধপেটা থাকাও ভালো। - ঈশপ
মনোযোগ অনেক ক্ষেত্রেই উদ্বেগের কার্যকর প্রতিষেধক হিসেবে কাজ করে। - জ্যাক নিকলস্
