পাসপোর্ট প্রাপ্তিতে বিড়ম্বনা

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২১:০১
ঢাকার যাত্রাবাড়ি-রায়েরবাগের পাসপোর্ট অফিস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রাপ্তিতে দুর্ভোগের শেষ নেই। পাসপোর্টের জন্য আবেদনকারীকে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা রোদ-বৃষ্টির মধ্যে রাস্তায় লাইনে দাঁড়াতে হয়। স্থানীয় ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে টাকা জমা দিলে তাতেও আরেক বিড়ম্বনা। এ পাসপোর্ট অফিসে বাইরের জেলাগুলোকে অন্তর্ভুক্ত করায় হাজার হাজার লোকের ভিড় লেগেই থাকে। তবে সদরঘাট পোস্টঅফিসে মেশিন রিডেবল পাসপোর্ট অফিসটি চালু করা হলে বিড়ম্বনা অনেক কমে আসবে। এ অবস্থায়, বায়েরবাগের মেশিন রিডেবল পাসপোর্ট অফিসে অভিজ্ঞ লোক নিয়োগ এবং সেখানে আবেদনের টাকা জমা নেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আকর্ষণ করছি। মাহবুব উদ্দিন চৌধুরী, ১৭ ফরিদাবাদ, গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪