ব্যাংকের লাভের ওপর অতিরিক্ত পাঁচ ভাগ কাটা বন্ধ করুন

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২১:০১
আগে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যে লাভ বা সুদ পাওয়া যেতো তার থেকে শতকরা দশ ভাগ ট্যাক্স কাটা হতো। গত বছর থেকে যাদের ইনকাম ট্যাক্স নম্বর নেই তাদের সুদের ওপর আরো পাঁচ ভাগ ট্যাক্স কাটা হচ্ছে। মোট ট্যাক্স কাটা হয় পনেরো ভাগ। ফিক্সড ডিপোজিটের লাভের (সুদ) অর্থ দিয়ে বহু লোকের সংসার চলে। এ আক্রার বাজারে অল্প অর্থ দিয়ে সংসার চালানো এমনিতেই কঠিন ব্যাপার। তার ওপর যদি ট্যাক্সের নামে অধিক অর্থ কেটে রাখা হয় তা খুবই হতাশাজনক। আশাকরি অর্থ মন্ত্রণালয় শতকরা পাঁচ ভাগ অর্থ কাটা বন্ধ করে দিয়ে গরীব বিনিয়োগকারীদের রক্ষা করবেন। জাহাঙ্গীর চাক্লাদার, লালবাগ, ঢাকা