স্কুল শিক্ষার্থীদের জন্য মিরপুর টেস্ট ম্যাচ

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২১:২৬
বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টেষ্ট ম্যাচটি উপভোগ করতে পারবে স্কুল শিক্ষার্থীরা। তাদের জন্য স্টেডিয়ামে প্রবেশে টিকিট লাগবে না। স্কুল শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের পোষাক পরিহিত অবস্থায় পরিচয় পত্র দেখিয়ে নির্ধারিত গেট দিয়ে প্রবেশ করতে পারবে। ছাত্র ছাত্রিরা সাথে ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবে না। স্টেডিয়ামে প্রবেশের জন্য ২১ ও ২২ নম্বর গেট দুটি নির্ধারণ করা হয়েছে।