উপজেলার কাটাখালী পূর্বপাড়া গ্রামে বাল্য বিয়ে দেবার অপচেষ্টা রুখে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বিয়ে রেজিষ্ট্রি করার সময় পুলিশ ঘটনাস্থলে গেলে কাজী পালিয়ে গেলেও নিকাহ রেজিস্টার বই জব্দ করা হয়। মেয়ের পিতা ১৮ বছর বয়স না হলে মেয়ে বিয়ে দেবেন না বলে প্রশাসনের কাছে মুচলেকা দিয়েছে। জানা যায়, বাবা মসলেম উদ্দিন গত রবিবার তার ১৪ বছর বয়সী মেয়ে মতিয়ারা খাতুনের সঙ্গে বড়াইগ্রাম উপজেলার কুশমাইল ভরত গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে শাহাদত হোসেন (২২) এর বিয়ের আয়োজন করেন । বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশকে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধের কথা বলেন। ইউএনও’র নির্দেশে পুলিশ মেয়ের পিতাকে আটক এবং নিকাহ রেজিষ্ট্রি বহি জব্দ করেন। পরে মোসলেম উদ্দিন মেয়ের বিয়ে দিবে না বলে মুচলেকা দিয়ে ছাড়া পায়। এদিকে এলাকাবাসী জানান, মতিয়ারার সাথে শাহাদতের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরেই এই বিয়ে দেবার চেষ্টা চলছিল।
