রাস্তার দুই পাশে যত ফুটপাত হকারের দখলেতে থাকে দিনরাত| হাঁটবার পথে কেহ হাঁটতে না পারে, অবিরত পথিকের দুর্ভোগ বাড়ে। মাঝে মাঝে পুলিশেরা ধাওয়া দেয় বটে, দখলের ঘটনাও বারবার ঘটে। পুলিশ ও হকারের কিবা যোগাযোগ! পথচারীর কিভাবে ঘোচে দুর্ভোগ?