জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আজ

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৩৭
জাতীয় প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার নেতৃত্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য সংস্থা নৃত্যাঞ্চলের গীতিনাট্য ‘মহুয়া’ পরিবেশিত হবে। এছাড়া বিশিষ্ট কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্ ও বেবী নাজনীন সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানের পর র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি