উপজেলার ফতেহপুর গ্রামের অধিবাসী স্থানীয় আওয়ামী লীগ নেতা ইমান আলীকে হত্যার চেষ্টা মামলার আসামী অলি উল্ল্যাহকে কচুয়া থানার পুলিশ গত রবিবার রাতে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত অলি, ইমান আলীর ভায়রা ভাই আব্দুর রহিমের পুত্র। এর আগে গত ১৪ অক্টোবর আল-আমিন নামের ভাড়াটে খুনী ইমান আলীকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ীতে প্রবেশের মুহুর্তে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।তার দেয়া তথ্য অনুযায়ী গত রবিবার অলিকে গ্রেফতার করা হয়।
