আবুল খায়েরের মায়ের মৃত্যুতে শোক

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৩৮
দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক ও বিশেষ প্রতিনিধি আবুল খায়েরের মা জাহানারা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক শামসুর রহমান। শোক বাণীতে তারা বলেন, এই সংগঠনের কার্যনির্বাহী পরিষদই শুধু নয়, চার লক্ষাধিক সদস্য আপনার মায়ের মৃত্যুতে মর্মাহত ও গভীরভাবে শোকাহত। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। -সংবাদ বিজ্ঞপ্তি