রাবির আবাসিক হল খুলবে ২৯ অক্টোবর

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৩৯
ঈদ ও দুর্গাপূজার ছুটি শেষে ৩০ অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ২৪ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর খুলে দেয়া হবে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে। সার্বিক নিরাপত্তার স্বার্থেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।