শবনম বেগম
ঢাকাবাসী সংগঠনের সদস্য শবনম বেগমের ২য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার আবুল হাসনাত রোডস্থ বাসভবনে মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও পুষ্প প্রদান করা হবে। উল্লেখ্য, তিনি ব্যবসায়ী খালেদ হাসান খান মজলিস বাবুলের স্ত্রী।
ডা. ওয়ালী আহমেদ
আওয়ামী লীগ নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর ও সাবেক জাতীয় সংসদ সদস্য ডা. ওয়ালী আহমেদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সানু আফরোজ
বিআইটি (ই:মি:) স্কুলের সাবেক শিক্ষিকা ও বনশ্রী আইডিয়াল স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এডভোকেট সানু আফরোজ ১ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার নিজ জেলা পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আতরখালী মোহাম্মদীয় মাদ্রাসা মসজিদে কোরআন খতম ও স্কুলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কে এম মাহবুবা রহমান
ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন মো. মজিবুর রহমানের স্ত্রী কেএম মাহবুবা রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামী শনিবার মরহুমার পশ্চিম মালিবাগস্থ বাসভবনে বাদ আছর দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
সফিউদ্দিন আহম্মেদ
মুন্সীগঞ্জের ভাষা সংগ্রামী ও সাংবাদিক সফিউদ্দিন আহম্মেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জেলা প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীতে তার স্মরণে এক সভার আয়োজন করা হয়েছে।
