আমান হত্যা মামলা

আশাশুনিতে বিএনপির চেয়ারম্যানসহ নয় জনের জামিন না-মঞ্জুর

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৪৯
জেলা মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আমানউল্লাহ আমান হত্যা মামলার আশাশুনি উপজেলা বিএনপির চেয়ারম্যান রফিকুল রফিসহ ৯ আসামির জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল সোমবার আসামিরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিরা হলেন, আশাশুনি উপজেলা বিএনপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, জুলফিকার আলী জুলি, জাকির হোসেন বাবু, ফজলুর রহমান, হাবিল, মোক্তার হোসেন, আক্তারুল ইসলামসহ মোট ৯ জন। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকার পর গতকাল নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়। সাতক্ষীরা জেলা কোর্ট পুলিশ পরিদর্শক এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।