গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব দিতে গিয়ে বলেছেন, ১৯৯৬ ও ২০০১ সালে গঠিত তত্ত্বাবধায় সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে ১০ জনকে নিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেতে পারে।
১৯৯৬ সালে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, তার প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। তাঁর উপদেষ্টামণ্ডলীতে ছিলেন : সৈয়দ ইশতিয়াক আহমেদ, প্রফেসর মুহাম্মদ ইউনূস, অধ্যাপক মোঃ শামসুল হক, সেগুফতা বখত চৌধুরী, এ.জেড.এ. নাসিরউদ্দিন, মেজর জে.(অব.) আবদুর রহমান খান, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, সৈয়দ মঞ্জুর এলাহী, ড. নাজমা চৌধুরী ও ড. জামিলুর রেজা চৌধুরী।
২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি লতিফুর রহমান। তাঁর উপদেষ্টামণ্ডলীতে ছিলেন, সৈয়দ ইশতিয়াক আহমেদ, বিচারপতি বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী, এ.এস.এম. শাহজাহান, সৈয়দ মঞ্জুর এলাহী, আবদুল মুয়ীদ চৌধুরী, এ.কে.এম আমানুল ইসলাম চৌধুরী, এম. হাফিজ উদ্দিন খান, ব্রিগেডিয়ার (অব.) অধ্যাপক আবদুল মালেক, মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী ও রোকেয়া আফজাল রহমান।
