প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। এতে সভাপতিত্ব করবেন মহাজোট নেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার রাতে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (এ) সঙ্গে বৈঠক করেন। জাপার চেয়ারম্যান এইচএম এরশাদের নেতৃত্বে পার্টির ১৫ জনের একটি প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেন।
