আজকের রাশিফল

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ১৭:০০
২৩ অক্টোবর, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার আজ ৮ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৭ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা ৫ ও ৯ । শুভবার মঙ্গল ও বুধবার। শুভ রত্ন: পান্না ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: কর্মঠ, অধ্যবসায়ী, কল্পনাপ্রবণ ও মেধাবী। দৈহিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক শক্তিকে বিভিন্ন খাতে প্রবাহিত করতে আপনার কোন অসুবিধা হয় না। আপনি আবেগপ্রবণ ও জঙ্গি। আপনি শুধু নিজের শক্তিরই ব্যবহার জানেন না, জানেন নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে। পরিবর্তন ও বৈচিত্র্য আপনাকে আনন্দ দিলেও আপনি লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হন না। আপনার হূদয়ের উষ্ণতা উজ্জীবিত করতে পারে বহু ভগ্ন হূদয়কে। আপনি সমাজে নিজের কাজের ছাপ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: মুজিবর রহমান খাঁ, ফুটবলার পেলে, হানিফ সংকেত, আকবর জয়পুরী, সারাহ বার্নহার্ড, বিজ্ঞানী ফেলিক্স ব্লচ, বিজ্ঞানী ইলিয়া ফ্রাঙ্ক, চাষী নজরুল ইসলাম, সৈয়দ আবুল মকসুদ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো আইনী সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। রোমান্স ও বিনোদন শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেবেন না। বিদ্যার্থীদের সমস্যা কমে আসবে। ব্যবসায়ীদের পুঁজির সমস্যা দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ যৌথ ও অংশীদারি কারবারে নিজের প্রভাব বজায় রাখতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। নতুন কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। নতুন বিনিয়োগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ বিশ্বস্ত কেউ আজ আপনাকে ঠকাতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোনো ধরনের বিরোধ বা অশান্তি দেখা দিতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ ঠিকাদারি ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত সমস্যায় কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। কাজ শেষ না করতে পারার জন্য প্রাপ্তি বিলম্বিত হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার চেষ্টা সফল হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ আর্থিক দিক ভালো যাবে। আর্থিক ব্যাপারে নতুন কোনো উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। এ ব্যাপারে আত্মবিশ্বাস সহায়ক ভূমিকা পালন করবে। কোনো প্রাণী দ্বারা আক্রান্ত হতে পারেন। নিজের বুদ্ধিমত্তা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কোনো সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। চাকরিজীবীদের কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্তৃপক্ষের সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। পরিশ্রম বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্যের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার ফলাফল আজ অনুকূল থাকতে পারে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ পোশাক-পরিচ্ছদের ব্যবসায় লাভবান হতে পারেন। প্রসাধনী দ্রব্যের ব্যবসায়ও সাফল্য আসতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে অন্য কোনো ব্যবসায়ীর সহযোগিতা পাবেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিপারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। প্রাপ্ততথ্যের উপর নির্ভর না করলেই ভালো করবেন। হঠাত্ উত্তেজিত হয়ে উঠতে পারেন। ব্যবসায়ে উত্থান পতনকে সহজভাবে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ শরীর মোটামুটি ভালো থাকবে। অসুস্থ আপনজন কারো শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। ফলে উদ্বিগ্ন হতে পারেন। দীর্ঘদিনের কোনো লালিত প্রত্যাশা পূর্ণ হতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ বিজ্ঞানী ও চিকিত্সকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত সাফল্য ও সুনাম বৃদ্ধি পেতে পারে। কোনো গবেষণা সাফল্য আনন্দদায়ক হতে পারে। পারিবারিক সমস্যা নিজেই সমাধান করুন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।