হলদে রঙের হাসিমুখো স্মাইলির সাথে বোধকরি অনেকেরই পরিচয় আছে। আনন্দের কোনো কিছু বুঝাতে বিশ্বের বহু দেশের বিজ্ঞাপন থেকে শুরু করে নানা যোগাযোগ মাধ্যম আর ওয়েব চ্যাটিং-এও দারুণভাবেই জনপ্রিয় হাসিমুখের এই প্রতীকটি। আর স্মাইলি বা হাসিমুখের এই প্রতীকের সবচেয়ে বড় সংস্করণটিই এবার মানুষের মাধ্যমে তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ভারতের গোয়ালিয়রে অবস্থিত আইটিএম বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীরা। এ বছরের ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত টেকনো-কালার ফেস্টিভ্যাল ক্রোনোস ২০১২ উপলক্ষে ৪৩.৫ মিটার বা ১৪২ ফুট ৮ ইঞ্চি ব্যাসের এই মানব নির্মিত স্মাইলি তৈরি করে আয়োজকরা। এ জন্য বিভিন্ন রঙের পোশাক পড়া অংশগ্রহণকারীদের স্মাইলির হাসিমুখের আদলেই দাঁড় করানোর মাধ্যমে পুরো চিত্রটি ফুটিয়ে তোলা হয়।
