রাশিয়া ও পোল্যান্ডের খেলার মাঝপথে দুই দলের কোচের কথা হলো ডাগ আউটের সামনে। সেখানে গলায় বেশ ভারিক্কি ফুটিয়ে তুলে রাশিয়ার কোচ জানতে চাইলেন পোল্যান্ডের কোচের কাছে—
:কেমন দেখছেন আমাদের ফুটবলারদের খেলা?
:হুম! খুব ভালো, একেবারে লিও তলস্তয়ের মতো। জবাব দিলেন পোল্যান্ডের কোচ।
:কিন্তু লিও তলস্তয় তো সাহিত্যিক ছিলেন। তিনি কখনও ফুটবল খেলেছেন বলে তো শুনিনি। —রাশিয়ান কোচের বিস্ময়
:ঠিক সেই কারণেই তো কথাটা বললাম। জবাব পোলিশ কোচের!
মা তার দুই ছেলেকে ডেকে বললেন—
:এখন থেকে যে তোমাদের মায়ের বেশি অনুগত থাকবে সেই মাস শেষে বড় একটা পুরস্কার পাবে।
:তাহলে তো প্রতি মাসে বাবাই এই পুরস্কার পাবে। আমাদের এর চেষ্টা করে লাভ কী! - বড় ভাই দীর্ঘশ্বাস ফেলে ছোট ভাইকে বলল।
পরিচিত এক রেস্তরাঁয় খাওয়া শেষে খদ্দের ডাকলেন ওয়েটারকে—
:তোমাদের আগের বাবুর্চিটা মনে হয় হোটেল ছেড়ে চলে গেছে তাই না?
:কেন স্যার, খাবার কী খেতে খারাপ হয়েছে?
:না তা বলছি না।
:তাহলে কী করে বুঝলেন যে আগের বাবুর্চি চলে গেছে!
:না আগে তো খাবারে পাকা চুল পেতাম, আজ দেখছি কালো চুল। তাই ভাবলাম আগের বাবুর্চি নিশ্চয়ই নেই!
