লাল গালিচায় সবুজ পরী

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:১৯

বিনোদন ডেস্ক

 

সারাবিশ্বের তারকাদের মিলনমেলা এখন ‘কান চলচ্চিত্র উত্সব’। ফ্রান্সের উপকূল শহরের প্রতিটি অলিগলি এখন উত্সবে মুখরিত। এই উত্সবে এবারো যোগ দিলেন বলিউড গ্ল্যামার তারকা দীপিকা পাডুকোন। কয়েকদিন ধরেই তিনি টুইটারে কান চলচ্চিত্র উত্সবে যাবেন জানিয়ে নানা পোস্ট করছিলেন। অবশেষে আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের হয়ে রেড কার্পেটে হাঁটলেন তিনি। বিগত কয়েক বছর ধরেই এই উত্সবের সাথে ছিলেন দীপিকা। ১৯৪৬ সালে শুরু হওয়া এই উত্সবটি ভেনিস ও বার্লিন চলচ্চিত্র উত্সবের মতোই সমান তাত্পর্যপূর্ণ তারকাদের কাছে। দীপিকার আগে এবারের এই উত্সবে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। কালো ও লাল ড্রেসের কম্বিনেশনে দেখা গেছে তাঁকে। তার ঠিক পরপর সবুজ পরী হয়ে উপস্থিত হন দীপিকা। অসম্ভব সৌন্দর্যে লুক শেয়ার করলেন দীপিকা। এই বলিউড তারকা নজর কাড়লেন উত্সবে উপস্থিত সবার। ক্যামেরাবন্দি করলেন ফটোগ্রাফাররা।

উল্লেখ্য, আপাতত মেঘনা গুলজারের ছবিতে অভিনয় করছেন দীপিকা। এমনকি ছবিটির সহ-প্রযোজকও তিনি। এই ছবিতে অ্যাসিড আক্রান্তের ভূমিকায় দেখা যাবে তাঁকে।