ছাত্রদলের দেশব্যাপী বিক্ষোভ আজ

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৪৮
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দি য় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও গ্রেফতারকৃত ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ ছাত্রদল নেতাদের মুক্তির দাবিতে আজ বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ছাত্রদল। দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ছাত্রদল নেতাকর্মীদের এ কর্মসূচি সফলভাবে পালন করার জন্য সংগঠনের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব নির্দেশ দিয়েছেন।