জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৪৮
জাতীয় প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ আজীবন সদস্য, সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য এবং ক্লাবের সিনিয়র সদস্যদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর পর গীতিনাট্য ‘মহুয়া’ পরিবেশিত হয় এবং কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্ ও বেবী নাজনীন সঙ্গীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির আহবায়ক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সিনিয়র সভাপতি কাজী রওনক হোসেন, সহ-সভাপতি বখতিয়ার রানা, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, কোষাধ্যক্ষ বদিউল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য পারভীন সুলতানা মূসা ঝুমা, মো. নুরুল হুদা, হাসান হাফিজ, নুরুদ্দিন আহমেদ, ফরিদ হোসেন, শামসুদ্দিন আহমেদ চারু, নুরুল হাসান খান, শান্তা মারিয়া, মাঈনুল আলমসহ ক্লাব পরিবারের সদস্যরা অংশ নেন।—প্রেস বিজ্ঞপ্তি