প্রধানমন্ত্রীর কথা কি রাখছেন তারা!

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৫২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য না দেয়ার জন্য মন্ত্রিসভার সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রীদের সাথে আলাপকালে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার (খালেদা) বক্তব্যের প্রতিক্রিয়া দেয়ার সময় একেক জনের একেক রকম কথা বলা ঠিক নয়। এক্ষেত্রে নিজেদের মধ্যে আলোচনা করে প্রতিক্রিয়া জানাতে হবে। যাতে বক্তব্যের বিষয়বস্তু অভিন্ন থাকে। এ সময় প্রধানমন্ত্রী তার দেয়া সর্বদলীয় সরকারের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বিরোধী দলীয় নেত্রীর সাথে ফোনে আলোচনা করবেন বলে জানান।