যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্ডেড সন্ত্রাসীর তালিকায় ছিলেন আল-কায়েদা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। আর বর্তমানে নারীদের মধ্যে মোস্ট ওয়ান্টেড হলেন সামান্থা লিউথহুইট। যিনি ‘শ্বেত বিধবা’ নামে পরিচিত। লাদেনের মৃত্যুর পর ভালবাসার কবিতা লিখেছিলেন এই সামান্থা।
লাদেন নিহত হওয়ার পর সামান্থা ক্রদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি লাদেনকে উদ্দেশ্য করে লিখেছিলেন, হে শেখ ওসামা, আমার বাবা এবং ভাই। আমার ভালবাসা কেবল তোমার জন্য, অন্য কারো জন্য নয়। তুমি চলে গেলেও মুসলিমরা আরো শক্তিশালী হবে। কবিতায় ব্যাকরণগত এবং বানান ভুল থাকলেও আবেগের কমতি ছিল না। ধারণা করা হয়, কেনিয়ার শপিংমল ট্রাজেডির ঘটনায় এই সামান্থার সংশ্লিষ্টতা থাকতে পারে। - টাইমস অব ইন্ডিয়া।
