ওয়ালমার্টের গেটে ‘স্বাগত’ জানালো কুমির!

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৫৪
বিশ্বের অন্যতম বড় এবং বিখ্যাত পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। ওয়ালমার্টের দোকানগুলোতে সাধারণত ক্রেতাদের ভিড় থাকে। এর দরজাগুলোও স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত। দোকানের ভেতরে প্রবেশের সময় নিরাপত্তারক্ষীরা স্বাগত জানায় ক্রেতাদের। কিন্তু গত শনিবার যুক্তরাষ্ট্রের একটি দোকানের ক্রেতাদের স্বাগত জানালো কুমির! সকালে সবাই যখন ফ্লোরিডার এই দোকানে আসছে, তখন হঠাত্ করেই আবির্ভাব একটি কুমিরের। কুমিরটি স্বয়ংক্রিয় দরজার সামনে আসতেই দরজা খুলে গেল। কুমিরটি একই স্থানে দাঁড়িয়ে থাকায় দরজা খোলা অবস্থায়ই ছিল। ক্রেতারা প্রতিদিনের চেয়ে ভিন্নতর এই দৃশ্য দেখছিলেন এবং ছবি তুলছিলেন। পরে দোকানের নিরাপত্তারক্ষীরা এসে দরজা বন্ধ করলো। পুলিশ এবং প্রানী বিশেষজ্ঞরা এসে কুমিরটিকে সরিয়ে নিয়ে যায়। -এজেসি ডটকম