ম্যারাথন দৌঁড়টা সাধারণত অত্যন্ত কষ্টের। কিন্তু সেই কষ্টের দৌঁড়ানোর মধ্যে আবার স্কার্ফ বুনতে দেওয়া হয়! যুক্তরাষ্ট্রের এক নাগরিক ম্যারাথন দৌঁড় দিতে দিতে ১২ ফুট দৈর্ঘ্যের একটি স্কার্ফ বুনে ফেলেছেন যেটি বিশ্বের সর্বোচ্চ রেকর্ড।
কানসাস সিটি ম্যারাথনে মিসৌরির নাগরিক ডেভিড ব্যাবকক অংশ নিয়েছিলেন। ইউনিভার্সিটি অব সেন্ট্রাল মিসৌরির গ্রাফিক ডিজাইনের ৪১ বছর বয়সী এই অধ্যাপক বলেন, ম্যারাথন দৌঁড় শেষ করতে তার সময় লেগেছে ৫ঘন্টা ৪৮মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু এর মধ্যেই তিনি ১২ ফুট দৈর্ঘ্যের একটি স্কার্ফ বুনেছেন! এর আগে লন্ডন ম্যারাথনে ৬ ফুট দৈর্ঘ্যের স্কার্ফ বোনার রেকর্ড ছিল। এই রেকর্ডের জন্য পাওয়া অর্থ একটি দাতব্য প্রতিষ্ঠানকে দিবেন বলে জানিয়েছেন ব্যাবকক। - ইউপিআই
