কুমিল্লার চান্দিনায় বাস চাপায় দাদি-নাতীনসহ তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো তিনজন। মঙ্গলবার বেলা সোয়া ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের গারোচর গ্রামের আব্দুল ওহাব এর স্ত্রী মাজেদা বেগম (৪৫), তার নাতনি জান্নাত (৩) ও একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে অটোবাইক চালক মাসুদ (১৮)। আহত হয় জয়নাল আবেদিনের স্ত্রী মনোয়ারা বেগম, বাকি দুই জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
