রাষ্ট্রপতি আজ মিঠামইন যাচ্ছেন

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৫৬
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দু’দিনের সফরে আজ বুধবার তার নিজ উপজেলা মিঠামইন সদরে যাচ্ছেন। আজ বিকাল তিনটায় মিঠামইন থানা সংলগ্ন মাঠে তার সম্মানে প্রদত্ত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। বৃহস্পতিবার বেলা আড়াইটায় তিনি নিকলী উপজেলা সদরের জিসি পাইলট হাইস্কুল মাঠে গণসংবর্ধনায় যোগ দিবেন।