এমসিসিআইয়ে বশ কনফারেন্স সিস্টেম স্থাপন করল লিটমি এন্টারপ্রাইজ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ১৮:৪২
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)-এ বশ (BOSCH) ব্র্যান্ডের ডিসিএন ওয়্যারলেস কনফারেন্স সিস্টেম ইন্সটল করেছে লিটমি এন্টারপ্রাইজ। এর আগে দেশের অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানেও তারা বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের ডিসিএন ওয়্যারলেস কনফারেন্স সিস্টেম ইন্সটল করেছে। এমসিসিআই-য়ে ইন্সটল করা এই সিস্টেমের মধ্যে রয়েছে একটি ডিসিএন-সিসিইউ২ কন্ট্রোল ইউনিট, একটি ডিসিএন ওয়্যারলেস চেয়ারম্যান ইউনিট, ২২টি ডিসিএন ওয়্যারলেস ডেলিগেট ইউনিট এবং একটি ডিসিএন ওয়াপ। বশ ব্র্যান্ডের এই ডিসিএন সিস্টেমগুলো ব্যয়সাশ্রয়ী। তাছাড়া এগুলো খুব সহজেই বহন করা যায়। ফলে একাধিক মিটিং রুম বা অন্যান্য রুমে এগুলোকে সহজে স্থাপন করা সম্ভব। এমসিসিআইসহ অন্যান্য যেসব প্রতিষ্ঠানে বশ ব্র্যান্ডের এই ডিসিএন ওয়্যারলেস সিস্টেমগুলো স্থাপন করা হয়েছে, তারা এর উন্নতমানের কারণে সন্তোষ প্রকাশ করেছে।