চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দশঘরিয়া এলাকা থেকে সন্ত্রাসী মনির হোসেনকে গ্রেফতার করেছে। এ সময় ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সন্ত্রাসী মনির উপজেলার পশ্চিম পরকোট গ্রামের কবির বাড়ির নূরুজ্জামানের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, মনির চাটখিল থানার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি সন্ত্রাসীসহ থানায় ১৫টি মামলা রয়েছে। সকালে থানা পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেছে।
