সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্রায় দুই বছর আগে; ২০১২ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর ইনজুরির ধাক্কায় আর ওয়ানডে খেলা হয়নি। এর মধ্যে টেস্টে ফেরার সম্ভাবনা থাকলেও তা হয়ে ওঠেনি। অবশেষে সম্ভবত আবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে দেশ সেরা পেসার ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। গতকাল তাকে দলে রেখেই ঘোষনা করা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দল।
মাশরাফি ছাড়াও দলে ফিরেছেন আরেক পেসার সফিউল ইসলাম। এই দু জনকে জায়গা দিতে টেস্ট দলে খেলা রুবেল হোসেন ও রবিউল ইসলামকে বাদ পড়তে হয়েছে; রবিউল অবশ্য ইনজুরিতে আনফিট ছিলেন। আসলে বাদ পড়েছেন টেস্ট খেলা তিন পেসারই। টেস্ট াবিষিক্ত আল আমিনকে দলে না রেখে ডাক হয়েছে পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানকে।
ব্যাটিংয়ে পরিবর্তন এসেছে একটাই—মার্শাল আইয়ুবের বদলে দলে ফিরেছেন সামসুর রহমান শুভ। টেস্টে পারফরম করতে না পারলেও স্কোয়াডে জায়গা হয়েছে ঠিকই এনামুল হক বিজয়ের। এদিকে টেস্টে একাদশে সুযোগ না পাওয়া ইনফর্ম নাঈম ইসলামও আছেন দলে।
এই ঘোষিত দল খেলতে আগামী ২৯ ও ৩১ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচে। এরপর ৩ নভেম্বর ফতুল্লায় অনুষ্ঠেয় সিরিজের শেষ ওয়ানডের জন্য পরে আবার দল ঘোষনা করা হবে। আর সফরকারীদের শেষ ম্যাচ, একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর মিরপুরে।
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, এনামুল হক বিজয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মোমিনুল হক, নাঈম ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, সফিউল ইসলাম, জিয়াউর রহমান, সামসুর রহমান
