শ্যামনগরে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৪
সাতক্ষীরা শ্যামনগরের আদর্শ কৃষক আশরাফ হুসাইন গ্রীষ্মকালীন সবজি টমেটো চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সে উত্তর আটুলিয়া গ্রামের মাহতাব সরদারের ছেলে। টমেটো চাষের পাশাপাশি লাল শাক, কলমী শাকের চাষ করে আদর্শ কৃষক হিসেবে পরিচিতি হয়েছে। আশরাফ হোসেন জানান, গত জুন-জুলাই মাসে বারি হাইব্রিড-৪ জাতের গ্রীষ্মকালীন টমেটো দুই শতক জমিতে চাষ করে ইতিমধ্যে প্রায় ২০০ কেজি টমেটো ১৫ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সহযোগিতায়, ডিজিস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিক্যালচার প্রকল্পের অর্থায়নে, উত্তর আটুলিয়া আইপিএম ক্লাবের বাস্তবায়নে টমেটো চাষে সাফল্যের ক্ষেত শুক্রবার পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আলী হোসেন, ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমানসহ বিভিন্ন এলাকার কৃষকগণ। কৃষি কর্মকর্তাদের পরামর্শে আশরাফ হুসাইন এ সাফল্য পেয়েছে। সে আরো জানান, সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে আগামীতে বেশি জায়গা নিয়ে এ ধরনের টমেটো চাষ করবেন।