পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মংলীবাড়ী সীমান্ত থেকে বুধবার ভোরে নূর ইসলাম সাজু (২৭) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার বাবার নাম আব্দুল মজিদ। বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান জানান, সাজু গরু নিয়ে ফেরার পথে বুধবার সকালে ভারতের চ্যাংড়াবান্ধা-১০৪ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহবান জানানো হয়েছে।