গাড়িতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ষ্টিকার লাগিয়ে পাবনার ঈশ্বরদী থেকে সোমবার সন্ধ্যায় সাইফুল ইসলাম (৩২) নামে এক চাল ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার পর পালাবার পথে দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণকারীদের ব্যবহূত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাইনবোর্ড লাগানো প্রাইভেটকার থেকে ফেন্সিডিল ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটক তৌহিদ আলম শাওন (২৭) পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত সুলতান আজমের ছেলে ও কমল কর্মকার (২৯) একই এলাকার মাখন কর্মকারের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, হত্যার ঘটনায় এবং ফেন্সিডিল পাচারের বিষয়ে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।
