চার বছরের শিশু লুবনা লিউকেমিয়া রোগে আক্রান্ত। তার চিকিত্সার জন্য ১০ থেকে ১৪ লাখ টাকা দরকার। লুবনার বাবা একজন সামান্য হোটেল কর্মচারী। মেয়ের চিকিত্সার্থে তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: মো: মমিনুল হক, সঞ্চয়ী হিসাব নং-৩০৫৭৫। ইসলামী ব্যাংক, শ্যামলী শাখা, ঢাকা। মোবাইল: ০১৭২৬৩৫৫৫০০।
রোকেয়া বেগম
পিরোজপুরের বাসিন্দা রোকেয়া বেগম কিডনি রোগে আক্রান্ত। চিকিত্সকের পরামর্শ মোতাবেক তার অন্তত একটি কিডনি প্রতিস্থাপন অথবা ডায়ালাইসিস ব্যয় বাবদ মোটা অংকের টাকার প্রয়োজন। রোকেয়ার দিনমজুর স্বামী স্ত্রীর চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রোকেয়া বেগম, সঞ্চয়ী হিসাব নং-৩৪০৫১৬০৯, সোনালী ব্যাংক লিমিটেড, মিরপুর শিল্প এলাকা শাখা, ঢাকা-১২১৬।
