ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের বিসিক শিল্পনগরীতে একটি জুটের গুদাম আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার রাত ৮টার দিকে তালাবদ্ধ এ গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টায় আগুন নিভায়।
ঝিনাইদহ ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার জানান, গুদামে জুট স্পিনিং করে তুলা করে মজুত রাখা ছিল। আগুন লাগার খবর পেয়ে ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে তাদের ধারণা। তাদের হিসেবে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গুদামের মালিক আব্দুল জলিল আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
