বিরামপুরে লিচু পাড়া নিয়ে সংঘর্ষে আহত ১৬

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৪৬

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর পৌর এলাকার ভবানীপুর মুন্সিপাড়া গ্রামে রবিবার একটি বিরোধীয় বাগানে লিচু পাড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে। তাদের বিরামপুর হাসপাতালে ভর্তির পর গুরুতর দুইজনকে দিনাজপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালিয়ে আব্দুর রউফ ও আ. মামুদ নামের দুইজনকে গ্রেফতার করেছে।

থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীয় উভয়পক্ষ জানান, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।