ফেনী জেলায় জন্ম নিয়েছেন অনেক গুণীজন। পীর পাগলা মিয়া ও বীর শমসের গাজীর কাহিনী মানুষের মুখে মুখে। বায়ান্নোর ভাষা আন্দোলনে শহীদ আবদুস সালাম, একাত্তরে শহীদ বুদ্ধিজীবী শহীদ জহির রায়হান, শহীদ শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক শহীদ সেলিনা পারভীন, কবি শামসুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, হামিদুল হক চৌধুরী, সাংবাদিক ওবায়দুল হক, খাজা আহাম্মদ, সাংবাদিক মাহবুবুল হক, সাংবাদিক জহুর হোসেন চৌধুরী, শামছুন নাহার মাহমুদ, সাংবাদিক আবদুস সালাম, সাংবাদিক এবিএম মুসা, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, সাংবাদিক ইকবাল বাহার, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, কামাল উদ্দিন সবুজ, মাসুদ মজুমদার, এরশাদ মজুমদার, সাংবাদিক মরহুম মাহবুবুল হক পেয়ারা, সাংবাদিক মরহুম এ ওদুদ, মরহুম সাংবাদিক নারায়ন সেন গুপ্ত, মরহুম সাংবাদিক মির্জা আব্দুল হাই, মরহুম মাহফুজুল, মরহুম মোফাচ্ছেরুল হক খোন্দকার, শহীদ মোহাম্মদ ফেরদৌস, সাংবাদিক মরহুম আবদুল হক এবং সদ্য প্রয়াত নাট্যাচার্য ড: সেলিম আল দীন এই মাটির সন্তান যাঁদের নিয়ে গর্ব করে বাংলাদেশ, গর্বিত হয় বিশ্ব। বর্তমান সময়ের সংস্কৃতির আকাশে উজ্জ্বল নক্ষত্র ড. ইনামুল হক. লাকী ইনাম, শমী কায়সার, তরু মোস্তফা, গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ নাট্য ভাবনায় যোগ করছেন নতুনত্ব,এগিয়ে নিয়ে চলেছেন বাংলা নাটককে। বর্তমান ফেনী সাংস্কৃতিমুখর পরিবেশে শান্তির জনপদ। এই পরিবেশে জন্ম নেবে আরও প্রতিভাবান ব্যক্তিবর্গ যারা এগিয়ে নিয়ে যাবে পূর্বসুরীদের প্রতিভার অসমাপ্ত কাজকে।
