রাজধানীর মোহাম্মদপুরস্থ (৩/১৪ ব্লক জি, কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়া) জৈনপুরী দরবার শরীফ কমপ্লেক্সের গদীনশীন পীর ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এস এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, আপনারা উভয়ে ভিন্ন ভিন্ন প্রস্তাব নিয়ে এগিয়ে আসায় আমি দেশবাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তবে সাথে সাথে এই বলে সতর্ক করে দিচ্ছি, যদি আপনাদের কারণে দেশ ও জাতির জানমালের কোন ক্ষতি হয় তাহলে হটকারীকে দেশবাসী ক্ষমা করবে না। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এখনও সময় আছে সংবিধান সংশোধন করে হলেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার ব্যবস্থা করুন। তিনি সরকারি ও বিরোধী দল উভয়কে সংসদে গিয়ে সম্মিলিতভাবে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য উদাত্ত আহবান জানান।
