খালেদা জিয়া আজ শিক্ষক মহাসমাবেশে বক্তব্য রাখবেন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২২:৫৪
আজ বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের অনুমতির বিষয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া জানান, আমরা অনেক আগেই সমাবেশের জন্য প্রেসক্লাব ভাড়া নিয়েছি। প্রশাসনের বাধা আমরা মানবো না। প্রশাসন যদি গ্রেফতার করতে চায় করবে। আমরা সমাবেশ করবোই। তিনি জানান, সারাদেশ থেকে শিক্ষক-কর্মচারীদের বৃহস্পতিবার ঢাকায় আসার জন্য বলা হয়েছে। অনেকে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন।