মৃত্যুদণ্ড দেয়ার রায় ছিল তার। রায় বাস্তবায়নও করা হয়। ১২ মিনিট ফাঁসির দড়িতে ঝুলে ছিলেন তিনি। এমনকি ডাক্তার তাকে মৃতও ঘোষণা করে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? বরং মর্গে গিয়ে বেঁচে উঠলেন আলিরেজা।
ঘটনাটি ঘটেছে ইরানে। আর এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আলিরেজা নামে ৩৭ বছর বয়সী ওই মাদক চোরাকারবারীকে দ্বিতীয়বার ফাঁসিতে না ঝোলানোর আহ্বান জানিয়েছে। দেশটির আইনমন্ত্রী মোস্তফা পোওরমোহাম্মাদিও একমত প্রকাশ করেছেন। ইরানে বিচার বিভাগের ওপর অর্থাত্ আদালতের ওপর সরকারের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ফাঁসিতে ঝোলানো হবে কি না সেটি আদালতেই নির্ধারিত হবে। গত সপ্তাহে ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় বোজনর্ড শহরের কারাগারে আলিরেজার ফাঁসি কার্যকর হয়। সোমবার দেশটির ইরনা সংবাদ সংস্থা জানিয়েছে, আলিরেজা কোমায় চলে গেছেন।-বিবিসি
