পোপের দেশ ভ্যাটিক্যানে ক্রিকেট দল

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২২:৫৮
এবার ক্রিকেট খেলা চালু হচ্ছে পোপের দেশ ভ্যাটিকানে। ক্যাথলিক ধর্মাবলম্বীদের তীর্থস্থান সবচেয়ে ছোট আয়তনের দেশ ভ্যাটিকান সিটিতে প্রথম বারের মতো ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু হয়েছে। সেন্ট পিটারস ক্রিকেট ক্লাব নামে একটি ক্লাবও গঠন করা হয়েছে। ভ্যাটিকানে বিভিন্ন ধর্মালম্বীদের মধ্যে বিশ্বাস ও সমঝোতা বাড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে মূল ভূমিকা পালন করেন দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জন ম্যাকার্থি। এটাকে ‘ক্রিকেট কূটনীতি’ বলে উল্লেখ করে এর মাধ্যমে হিন্দু, মুসলিম ও শিখসহ সকল ধর্মের লোক একত্রে খেলার সুযোগ পাবে বলে মনে করেন ম্যাকার্থি। দলের লোগো হবে সাদা- হলুদ রংয়ের মিশেল ছোট্ট ভ্যাটিকান সিটির লোগো। খেলোয়াড়দের জ্যাকেটে ডিজাইন হবে পেপাসি সিলের দুটি আড়াআড়ি চাবি চিহ্নিত ছবি। -সিএনএন