টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভাসমান ইয়াবা ও পরিত্যক্ত গাঁজা উদ্ধার করেছে।
কোস্টগার্ড সূত্র জানায়, গত শনিবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ বিসিজি স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের অদূরে সমুদ্রে বিশেষ অভিযানে একটি ট্রলারকে থামানোর সংকেত দিলে তা না থেমে ২টি বস্তা পানিতে ফেলে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বস্তা ২টি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে সেন্টমার্টিন সিজি স্টেশন ডেইলপাড়া বাজার সংলগ্ন এলাকায় একটি পলিথিন ব্যাগ হতে পরিত্যক্ত অবস্থায় ৮শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এসব মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
